শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অভিমান নিয়ে সালমার নতুন গান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার গাওয়া অভিমান নিয়ে গান ‘অভিমান কইরা থাকমু’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির কথা, সুর ও সংগীত করেছেন গীতিকার, সুরকার রোহান রাজ। গানটি প্রসঙ্গে সালমা বলেন, গানটার প্রথম কয়েকটি লাইন এমন-‘অভিমান করিয়া থাকমু তোমার লগে কথা কথা কমু না, তুমি সবই বুঝো বন্ধু আমার মনতো বুঝোনা, আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’।

সত্যিই প্রেম ভালোবাসার ক্ষেত্রে মেয়ে ও ছেলের সম্পর্কে এমনও হয় কিন্তু। রোহান রাজ খুব চমৎকার যেমন লিখেছেন ঠিক তেমনি সুরটাও ভীষণ মায়া ভরা। সব মিলিয়ে খুব ভালো লাগারই মতো একটি গানে পরিণত হয়েছে। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়বে।
এদিকে কিছুদিন আগেই সালমার কণ্ঠে প্রকাশ হয়েছে আরও একটি শ্রোতাপ্রিয় গান ‘আমি তোমারে হারালে মরিবো’। দেশের নন্দিত সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গান গেয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। এই গানটির প্রতিও দিন দিন শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়ছে। সালমা বলেন, আগুন ভাই দেশের গুণী একজন শিল্পী।

তার সঙ্গে গাওয়া এই গান গাওয়ার পর আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার যারা নিয়মিত ভক্ত শ্রোতা তারা বেশ অনুপ্রেরণা দিচ্ছেন। রোজা শুরু হবার আগে স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন সালমা। ঈদের আগ পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে ঈদ কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। ঈদের পরপরই আবারও স্টেজ শোতে শুরু হবে তার ব্যস্ততা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024