শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১৪ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মেহেরপুর বামন্দী এজেন্ট শাখার ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার দিবগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড-সংলগ্ন নজরুল টাওয়ারের ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মরর্তরা সবাই চলে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা দ্রুত ভল্টকক্ষে গিয়ে দেখে ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার। তবে গ্রাহকের কোনো টাকা খোয়া যায়নি বলে জানান তিনি। গ্রাহকের লেনদেন ঠিকমতো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যাবস্থা নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024