শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইটের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের নতুন ওয়েবসাইট এর উদ্বোধন করেন।

উন্নত ইউজার এক্সপেরিয়েন্স এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের নতুন ওয়েবসাইট তৈরী করা হয়েছে। ডাইনামিক, সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি চলমান ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে যা ব্যাংকের সকল ডিজিটাল এবং নিত্যনতুন পরিষেবার তথ্যে সমৃদ্ধ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ
ইউনুছ, পরিচালক মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মোঃ মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও জনাব মোঃ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার, সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও মিস খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024