শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবলের ৭ ধাপ উন্নতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ পড়া হয়েছে

সাম্প্রতিক সাফল্যে পুরস্কার পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারীরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

২০২২ ও ২০২৪ এই দুই সালেই আধিপত্য দেখিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে। এবারও সাফে মেয়েদের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার আগে লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ নম্বরে ছিলেন। টানা জয়ে নারী ফুটবলে এই উন্নতি।

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের দলটি।

ফিফা এবার চার মাস পর প্রকাশ করল মেয়েদের র‌্যাঙ্কিং। আন্তর্জাতিক ফুটবলে নারীদের তখন খেলা চলে। এই সময়ে দলগুলো মোট ১৭৬টি ম্যাচ খেলে। এই পারফরম্যান্সের ভিত্তিতেই দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। বছরের পুরোটাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। শীর্ষস্থানেই রয়েছে তারা। এক ধাপ করে এগিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তিনে উঠে এসেছে জার্মানি। তবে দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড ৪ নম্বরে নেমে গেছে।

সেরা দশের মধ্যে ৫ নম্বরে রয়েছে সুইডেন। এরপর রয়েছে কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ পিছিয়ে এই প্রথম র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে ১১তম ফ্রান্সের মেয়েরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024