শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সেনা পাহারায় কার্যালয় ছাড়লেন বিএসইসি চেয়ারম্যান-কমিশনাররা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে নজিরবিহীন বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাবাহিনী পাহারায় বিকেল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন।

অন্যদিকে, চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিনাপয়সায় তরমুজ না দেওয়ায় ব্যবসায়ীকে পেটালেন ছাত্রদল নেতাবিনাপয়সায় তরমুজ না দেওয়ায় ব্যবসায়ীকে পেটালেন ছাত্রদল নেতা

আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় সকল কর্মীর পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় নির্বাহী পরিচালক আনোয়ারুল আলম, রেজাউল করিম, রিপন কুমার দেবনাথসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘আমরা উনাদের (পুরো কমিশনের) পদত্যাগ চাচ্ছি। উনাদের পরিবর্তে যোগ্য লোক চাই। পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতিতে যাব আমরা।’

বুধবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিএসইসি ভবনের ৪ তলায় জড়ো হয়ে পুরো বিএসইসি কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। বিএসইসির প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় পুলিশ এসেও প্রবেশ করতে পারেনি। পরে দুপুর ২টার দিকে ছয় গাড়ি সেনাবাহিনী আসে। তাদেরও ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা জোরপূর্বক প্রবেশ করেন।

এর আগে, বিএসইসির বোর্ড রুমে চেয়ারম্যান ও কমিশনারদেরকে বিভিন্ন ইস‍্যুতে ব‍্যাখ‍্যা চায় কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় চেয়ারম্যানকে ডিম ও পানির বোতল ছুড়ে মারেন কর্মচারীরা। পরে পদত্যাগ ছাড়াই সেনাবাহিনীর পাহারায় বিকেল ৩টা ৩৬ মিনিটে বিএসইসি ত‍্যাগ করেন চেয়ারম্যান ও কমিশনাররা। যাদের আগামীকাল থেকে কমিশনে প্রবেশ করতে দেবেন না বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024