শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৪ পড়া হয়েছে

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৭৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ১১ বাংলাদেশি রয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর রাজ্যের জেআইএমের পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বিকাল ৩টার দিকে পান্ডান পাইকারি বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়। বৈধ পারমিট ছাড়া কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে, ২০টি স্থান পরিদর্শন ও ৬৬ ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ বিদেশিকে আটক করা হয়।

অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২ টায় বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অপারেশন সাপুতে ৯ টি দোকানঘর পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ২১ পুরুষ ও ৯ নারী, বাংলাদেশের ১১ পুরুষ, পাকিস্তানের ২ পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ পুরুষ ও ১৯ নারী এবং ২ ভিয়েতনামি রয়েছেন। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছর।

আটকদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধের সন্দেহ রয়েছে। তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

পরিচালক বলেন, জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যে বিদেশিদের প্রবেশ এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী কার্যক্রম চলতে থাকবে। অভিবাসন আইন লঙ্ঘনকারী কোনও পক্ষের বিরুদ্ধে কোনও আপস নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024