শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

বাজারে ডলারের প্রবাহ বাড়ায় ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার কারণে এর ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমে এসেছে। আগে এ খাতে ব্যবধান ছিল ২ টাকার বেশি। এখন তা এক টাকার নিচে নেমেছে।

ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করছে ১২২ টাকা করে। কিনছে ১২১ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে ১২১ টাকার মধ্যে কিনে ১২২ টাকার চেয়ে কম দামে বিক্রি করছে।

আগে ব্যাংকগুলো প্রতি ডলার কিনতে ১১৯ থেকে ১২০ টাকা করে। ওইসব ডলার বিক্রি করত ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা করে। এতে বিশেষ করে রপ্তানিকারক, প্রবাসী ও আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতো।

কারণ রফতানিকারকরা ও প্রবাসীরা ডলার এনে দাম কম পেত। আবার আমদানি করতে উদ্যোক্তারা বেশি দামে ডলার কিনত। ফলে আমদানির পণ্যের মূল্য বেশি পড়ত।

বিশেষ করে রপ্তানিকারকদের বেশি ক্ষতি হতো, কারণ তারা কম দামে রপ্তানি আয়ের ডলার বিক্রি করে বেশি দামে কাঁচামাল আমদানির জন্য ডলার কিনতে হতো। এতে প্রতি ডলারে তাদের ২ টাকার মতো বেশি দিতে হতো।

সম্প্রতি বাজারে ডলারের প্রবাহ বেড়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ও আমদানির আড়ালে টাকা পাচার করায় বাজারে এর জোগান বেড়েছে। এতে দাম কমেছে।

তবে ব্যাংকগুলোতে নগদ ডলার এখনও বেশি দামে বেশি বিক্রি হচ্ছে। ৩৪টি ব্যাংক নগদ ডলার বিক্রি করছে ১২৩ টাকা করে। কৃষি ব্যাংক বিক্রি করছে ১২৪ টাকা করে। অন্য ব্যাংকগুলো ১২২ টাকা থেকে এর বেশি দামে ডলার বিক্রি করছে। খোলা বাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২৪ থেকে ১২৫ টাকা করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024