শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নোবেল শান্তি পুরস্কার মনোনয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ট্রাম্প!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের।

বুধবার নোবেল আয়োজকরা জানিয়েছেন, এই বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে।

নোবেল আইন অনুসারে, প্রার্থীদের পরিচয় গত ৫০ বছর ধরে গোপন রাখা হলেও রাজনীতিবিদরা জানিয়েছেন, চলতি বছর এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।

চলতি বছর নোবেল মনোনয়নের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৮৬টি। তবে ২০১৬ সালে এই তালিকায় রেকর্ড ৩৭৬ জন মনোনয়ন পেয়েছিল।

নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের বিষয়ে মুখ বন্ধ রাখলেও মনোনয়নের যোগ্য ব্যক্তি ও পূর্বের নোবেল বিজয়ী, আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারেন।

তেমনই এক ঘোষণায় সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্সে জানিয়েছেন, ‘তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। সেই সঙ্গে তিনি বলেছেন কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়।’

ইসার এমন মন্তব্যের পর মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকোও নভেম্বরে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিলেন, যাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করা যায়।

অবশ্য ট্রাম্পকে নোবেলের জন্য আগেও মনোনয়ন প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে এই বছর তার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024