শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে গাড়িতে তুলে টাকা লুট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুইজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। টাকা লুটে নেওয়ার পর নামিয়ে দেওয়া হয়েছে আরেক উপজেলার একটি মহাসড়কে।

উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে টাকা ছিনিয়ে নিয়ে জেলার তাড়াশ এলাকার মহাসড়কে অপহৃত দুজনকে নামিয়ে দেয় তারা।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ২০ লাখের ওপরে হলেও সঠিক সংখ্যাটি বলতে পারেননি তিনি।

অপহৃত হয়ে ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুইজনই ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ ও মামুন একটি মোটরসাইকেলযোগে টাকা নিয়ে উল্লাপাড়া থেকে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন। তারা মহাসড়ক এলাকায় পৌঁছালে অপহরণকারীরা একটি মাইক্রোবাসে এসে মোটরসাইকেলটি আটকে দেয়। এ সময় তাদের দুজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, তারা আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ দেননি, তারপরও আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। আমরা ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাবও বিষয়টি নিয়ে কাজ করছেন। এ ছাড়া তারা ছিনতাই হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো আমাদের জানাননি। তারা বলেছেন টাকার পরিমাণ ২০ লাখের ওপরে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024