শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বায়তুল মোকাররমে সতর্ক পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭২ পড়া হয়েছে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করেছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুমা পূর্ববর্তী ও পরের সময়ে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এই চিত্র দেখা গেছে। এর আগে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি কড়া অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। এ সময় কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা গেছে।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত জুমার দিনে ১১টার পর থেকেই অনেকে বায়তুল মোকাররমে আসতে থাকেন। আজও নামাজ শুরুর আগেই অনেকে এসেছেন জাতীয় মসজিদে। প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বায়তুল মোকাররমে। কিন্তু হিযবুত তাহরীরের কর্মসূচির কারণে অন্যান্য জুমাবারের তুলনায় আজ নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024