শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেড়েই চলছে রেমিট্যান্স প্রবাহ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর গত কয়েকমাস ধরেই ২০ বিলিয়নে উঠানামা করেছিল বৈদেশিক মুদ্রার রির্জাভ। জানুয়ারি মাসের শুরুতে রির্জাভ ২১ বিলিয়নের ঘরে উঠলেও মাসের মাঝামাঝি সময় তা আবারও কিছুটা নিচের দিকে নেমে আসে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রির্জাভ ২১ বিলিয়নের উপরে অবস্থান করছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো: আরিফ হোসেন বলেন, বর্তমান সরকারের প্রতি প্রবাসীদের আস্থা আছে। সেই জন্যই রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি গ্রস হিসাব করি। তাহলে ২৫.৮৭ বিলিয়ন ডলার। আইএমএফ এর যে ফরমেট আছে যাকে সংক্ষেপে পিপিএল-৬ বলি। সেটা অনুযায়ী ২০.৬১।

তিনি বলেন, যেসব দেশে আমাদের প্রবাসীর সংখ্যা বেশি তাদের উদ্ভুদ্ধ করা যাতে করে তারা ব্যাংকের মাধ্যমে যেন টাকা পাঠায়। ব্যাংক সরকার যৌথভাবেই এ কাজগুলো করছে।

পুবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তাদের আস্থা বেড়েছে। প্রতিদিনই রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতি ভালোবাসার জায়গাটা মানুষকে সচেতন করতে হবে। দেশের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধ হচ্ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে। বিদেশি মিশনগুলোকেও কাজে লাগাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর বলেন, গত ৬ মাসে আমরা ৩ বিলিয়ন ডলার বাড়তি রেমিট্যান্স পেয়েছি। ২বিলিয়ন ডলার বাড়তি এক্সপোর্ট পেয়েছি। আমাদের যে ঘাটতি ছিল সেটা এখন আর নাই। রিজার্ভ এখন আগের চেয়ে ভালো আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024