শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জ্যোতির ব্যাটে ঝড়: দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের ইতিহাস গড়া ইনিংস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে
লাহোরে নারী বিশ্বকাপ
লাহোরে নারী বিশ্বকাপ

লাহোরে নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জ্যোতির সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ নারী দল। ৯৫ রানে খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ৯২ রানে ক্রিজে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ পর্যন্ত শতকের দেখা পেলেন জ্যোতি, সেটাতেই আবার গড়েছেন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রততম সেঞ্চুরি এখন তার।

ব্যাট করতে নেমে টাইগ্রেসরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তারের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। একদিনের ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আগে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র ফারজানা হক পিংকিরই এতদিন সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ছিল। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন নারীদের জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ লাহোরে ব্যাট করতে নেমে দ্রুতই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ৮ রান করে ইশমা যখন বিদায় নেয় তখন বাংলাদেশের সংগ্রহ ৩.৪ ওভারে মাত্র ১৫ রান।

তবে উইকেট হারিয়ে বিচলিত হয়নি টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা এবং শারমিন দারুণ খেলেছেন। ১৪১ বলে ১০৪ রান যোগ হয় এই জুটিতে।

২৮ ওভারের প্রথম বলে ফারজানাকে হারায় বাংলাদেশ। দলের স্কোর তখন ১১৯ রান। ফারজানা আউট হওয়ার আগে ৮২ বলে ৪ চারে ৫৩ রান করেন।

অধিনায়ক জ্যোতি ক্রিজে এসে শারমিনের সঙ্গে জুটি গড়েন। এই জুটিতে রানের গতি বৃদ্ধি পায়। ফলে দ্রুত রান উঠতে থাকে। একই সঙ্গে দুজনই সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু জ্যোতির গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে পিছিয়ে গেছেন শারমিন।

ইনিংসের শেষদিকে এসে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যোতি। মাত্র ৮০ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন জ্যোতি। শারমিন অপরাজিত থাকেন ৯৪ রানে। ১২৬ বলে ১১ চারে এই ইনিংস খেলেন তিনি।

থাইল্যান্ডের পক্ষে ফানিতা মায়া, থিপাটচা পুত্থাওয়াং ও ওন্নিচা কামচোংপু ১টি করে উইকেট শিকার করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024