শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ ভাবে না: জয়শঙ্কর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএতে আছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

বুধবার (৯ এপ্রিল) দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, ‘আমার মনে হয়, ওই বৈঠকে (বিমস্টেক সম্মেলন) মূল যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো- ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইউনিক। এটা আসলে দু’দেশের মানুষের সংযোগ। অন্য কোনও দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে।’

মোদী-ইউনূসের বৈঠকের প্রসঙ্গ তুলে জয়শঙ্কর জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত তার উদ্বেগের কথা খোলাখুলিই জানিয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কী বলেছেন, সেই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘সেখানে মৌলবাদীকরণের যে চেষ্টা চলছে, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয়, আমরা মন খুলে সেই উদ্বেগের বিষয়গুলি জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনও দেশই জানে, গণতন্ত্রে নির্বাচন প্রয়োজন। এই প্রক্রিয়াতেই জনমত জমা পড়ে এবং তার পুনর্নবীকরণ হয়। আমরা আশা করি, ওরাও (বাংলাদেশ) ওই পথেই হাঁটবে।’

বাংলাদেশে সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপরে যে মোদী ওই বৈঠকে জোর দিয়েছেন, সে কথাও জানান জয়শঙ্কর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024