শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাপ্তাহিক রিটার্নে ১৯ খাতে লোকসান বিনিয়োগকাদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ পড়া হয়েছে

বিদায়ী সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতে। এর ফলে এই ১৯ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে বস্ত্র খাতে ০.৬০ শতাংশ দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৬.২০ শতাংশ। ৪.৪০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৪.২০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিউচ্যুয়াল ফান্ড খাত, তথ্য প্রযুক্তি খাত এবং আর্থিক খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৯০ শতাংশ, সিরামিকস খাতে ৩.৬০ শতাংশ, পাট খাতে ৩.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০৩ শতাংশ, ব্যাংক খাতে ২.৭০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.১০ শতাংশ, সিমেন্ট খাতে ২.১০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৯০ শতাংশ, ট্যানারি খাতে ১.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ০.০১ শতাংশ, বিবিধ খাতে ১.২০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.০০ শতাংশ এবং প্রকৌশল খাতে ১.০০ শতাংশ দর কমেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024