শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নামাজই আমার রূপের রহস্য: সজল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

নামাজই সজলের রূপের রহস্য

নাটকের জনপ্রিয় মুখ, অভিনেতা আব্দুন নূর সজল বরাবরই ছিলেন দর্শকের ভালোবাসার শীর্ষে। এক সময় টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে। যদিও সাম্প্রতিক সময়ে তাকে ছোট পর্দায় খুব একটা দেখা যায় না। ব্যস্ত সময় পার করছেন ওটিটি কনটেন্ট ও চলচ্চিত্র নিয়ে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি জনপ্রিয় টকশো ‘হোয়াট এ সো’-তে অতিথি হয়ে এসেছিলেন সজল। অনুষ্ঠানের উপস্থাপক রাফসান সাবাবের এক প্রশ্নে উঠে আসে সজলের সৌন্দর্যের রহস্য।

উপস্থাপক জানতে চান, “আপনার এই সতেজতা ও রূপের রহস্য কী?” জবাবে সজল বলেন, “আসলে আমি একজন নামাজী মানুষ এবং আমি বিশ্বাস করি নামাজের একটা ফজিলত আছে। এটাই আমার রূপের রহস্য।”

তার এই উত্তর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশংসা করেছেন তার সরলতা ও আত্মবিশ্বাসের।

অনুষ্ঠানে আরও উঠে আসে ওটিটিতে তার ব্যস্ততা, সিনেমার নতুন প্রকল্প এবং ব্যক্তিজীবনের নানা দিক। অভিনেতা জানান, বর্তমানে তিনি বেশ কিছু নতুন সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সজলের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা—নামাজ কেবল আত্মিক শান্তির উৎস নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতারও অন্যতম চাবিকাঠি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024