📚 আমিরাতে স্কুলে শৃঙ্খলা ও মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে শিক্ষামন্ত্রাণালয় একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে। স্কুলে পাঠদান ও শৃঙ্খলার পরিবেশকে আরও উন্নত এবং শিক্ষার্থীদের আচরণগত মানোন্নয়নকে কেন্দ্র করেই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
নতুন নিয়মের আওতায় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে বেশ কিছু বিষয় কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
📵 গ্যাজেট ব্যবহারে কঠোরতা
প্রথমত, স্কুল চলাকালে মোবাইল ফোন, আইপ্যাড বা অন্য যেকোনো অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সম্পূর্ণ চার্জড ল্যাপটপ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, তা-ও শুধু শিক্ষাক্ষেত্রে প্রয়োজনে। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের পাঠে মনোযোগ ধরে রাখার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় প্রযুক্তি নির্ভরতা কমাতে সাহায্য করবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
📚 প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বহন বাধ্যতামূলক
শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে নিয়মিত বই, খাতা ও প্রয়োজনীয় লেখালেখির উপকরণ সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই শিক্ষার্থীদের প্রস্তুতিহীনভাবে ক্লাসে অংশ নেওয়া বরদাশত করা হবে না। উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও প্রস্তুতির মনোভাব গড়ে তোলা।
🕒 উপস্থিতি ও মূল্যায়ন হবে আরও কঠোর
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবার আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যৌক্তিক কারণ ছাড়া অনুপস্থিত থাকলে সেটি মূল্যায়ন রিপোর্টে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া উপস্থিতি নজরদারি করার জন্য স্কুল প্রশাসন ও শিক্ষককে অতিরিক্ত দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
📩 অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ
শিক্ষার্থীর উপস্থিতি, পাঠগ্রহণ এবং আচরণসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পৌঁছাতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত ইমেইল ও এসএমএসে যোগাযোগ রাখতে বলা হয়েছে। এতে করে স্কুল, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছে শিক্ষা বিভাগ।
👕 ইউনিফর্ম ও পোশাকবিধি কঠোরভাবে পালনীয়
নতুন নির্দেশনায় শিক্ষার্থী, শিক্ষক এবং স্কুল কর্মচারীদের জন্য ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। ইউনিফর্মের বাইরে কাউকে স্কুলে আসতে দেওয়া হবে না। পাশাপাশি অশালীন, অপ্রচলিত বা ব্যতিক্রমী স্টাইল এড়িয়ে চলার কঠোর বার্তা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, উপযুক্ত পোশাক শিক্ষার পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে, তাই এই নিয়ম বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না।
🌞 সপ্তাহিক ছুটি রবিবার
সংযুক্ত আরব আমিরাতে স্কুল সাপ্তাহিক ছুটি এখন রবিবার, যা অন্যান্য মুসলিম প্রধান দেশের তুলনায় কিছুটা ভিন্ন। এই ছুটি পরিবর্তনও শিক্ষা কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে সরকারের চেষ্টা এবং আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সাদৃশ্য আনার অংশ হিসেবে দেখা হচ্ছে।