শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শুরুর আগেই পিএসএল শেষ লিটনের, ফিরছেন দেশে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে রওনা দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন লিটন নিজেই।

সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশ ছাড়ার আগে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশা করেছিলেন লিটন। তবে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে।

ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। প্রস্তুতির সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ লাগবে। খুবই দুঃখজনকভাবে পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনার দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’

এদিকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানাও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে এই পেসারকে পাবে না তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া নাহিদ তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর। নাহিদ রানা পিএসএলে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। রিশাদ দলের সঙ্গেই আছেই। যদিও লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেননি তিনি।

পিএসএলের পর্দা উঠেছে গতকাল (১১ এপ্রিল)। কয়েকদিন পরই দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই রওনা হতে পারবেন পিএসএলে খেলতে। লিটনকে এই সিরিজ থেকে আগেই বিরতি দিয়েছিল বিসিবি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024