শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না: রিজওয়ান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

উপমহাদেশের ক্রিকেটারদের ইংরেজি ভাষায় দুর্বলতা নতুন কিছু নয়। অনেক সময়ই এ কারণে বিভিন্ন দেশের ক্রিকেটারদের কটু কথাও শুনতে হয়। তবে সবচেয়ে বেশি এ নিয়ে সমালোচনায় পড়তে হয় পাকিস্তানের ক্রিকেটারদের। এবার ইংরেজিতে দুর্বলতা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

তিনি সমালোচকদের এবার কড়া জবাব দিয়েছেন। রিজওয়ান বলেন, ‘(ট্রল) আমি কিছু মনে করি না। বরং আমি গর্বিত, যা বলি সেটা মন থেকে বলি (উর্দুতে)। আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না। কিন্তু আমি এক শতাংশও লজ্জিত নই-পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজিতে কথা বলতে পারি না।’

রিজওয়ান জানিয়েছেন তার কাছে ইংরেজি ভাষা খুব বেশি অগ্রাধিকার পায় না বরং মাঠে ভালো খেলাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কথা জানিয়ে রিজওয়ান বলেন, ‘পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি ভাষা নয়। যদি তারা ইংরেজি চাইত, তাহলে আমি ফিরে গিয়ে প্রফেসর হতাম। কিন্তু পাকিস্তানের চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়।’

মাঠের ক্রিকেটেও পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশার পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরেও ভরাডুবি হয়েছে দলটির। অহেতুক দলের সমালোচনা না করে উন্নতির পথ বাতলে দিতে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের এই ওয়ানডে অধিনায়ক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024