শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা বিশ্বব্যাংকের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

বিশ্বব্যাংক শুক্রবার আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে দেশটির অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে শক্তিশালী করার জন্য অবিলম্বে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিতরণ করা হবে।

শনিবার (১২ এপ্রিল) ওয়াশিংটন থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, আইএমএফ কর্তৃক ঘোষিত নতুন ২০ বিলিয়ন ডলারের বেলআউটের পাশাপাশি পদক্ষেপটি আর্জেন্টিনার অর্থনীতিকে স্থিতিশীল ও আধুনিকীকরণের জন্য সরকারের প্রচেষ্টার প্রতি দৃঢ় আস্থার ইঙ্গিত দেয়।

বিশ্বব্যাংক আরও বলেছে, কর্মসূচিতে ‘বেসরকারি বিনিয়োগ আকর্ষণ অব্যাহত রাখতে’ এবং কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা আরো জোরদার করতে সহায়তা করার জন্য রূপরেখা তৈরি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024