শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একেবারে মাটির মানুষ সালমান: রাশমিকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ পড়া হয়েছে

দুজনের বয়সের পার্থক্য ৩১ বছর। যে কারণে তাদের জুটি নিয়ে ভক্তদের মাঝেও কম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়নি। বলছি সালমান খান ও রাশমিকা মান্দানার কথা। ‘সিকান্দার’ সিনেমায় জুটি বাঁধছেন বলিউডের ভাইজান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা।

তবে সেসব আলোচনার-সমালোচনার তোয়াক্কা করছেননা সালমান বা রাশমিকা দুজনের কেউই। জোরকদমেই চলছে ‘সিকান্দার’ সিনেমার শুটিং। আর শুটিংয়ের মাঝেই এবার সালমানকে নিয়ে মুখ খুললেন এই নায়িকা। সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রাশমিকা।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘তার (সালমান) সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। তিনি অসাধারণ মানুষ। বলে রাখা ভালো, একেবারে মাটির মানুষ।’ একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ রাখতেন। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’

সালমানের প্রসংশা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, ‘তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!’

সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি। তবে এই সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না রাশমিকা।

মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার বহু প্রতীক্ষীত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবির কাজও শুরু করেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024