শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। এতে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমন্ত্রণের এমন খবর জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

জানা গেছে, আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতার মূল আয়োজক। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোর এবং ফয়সালাবাদে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত এই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

মহসিন তার বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’

জানা গেছে, এই বিশ্বকাপে বাংলাদেশসহ অংশ নেয়া প্রতিটি দল ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে। এর মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং এক জন আম্পায়ার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024