শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মিয়ানমারে আবারও ভূমিকম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রবিবার ( ১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে অনুভূত হয় এ কম্পন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারেম, মিয়ানমারের মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলা’র কাছে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলোজিক্যাল সার্ভে।

কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) নীচে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির হিসাব এখনও জানা যায়নি।

মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবারের ভূমিকম্পটি ঘটেছে মান্দালায়ের ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায়, ২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালে এবং রাজধানী নেপিডোর মাঝামাঝি কোথাও।

গত ২৮ মার্চ সকালে প্রথম বার ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমারের মাটি। তার পর থেকে অন্তত শ’খানেক বার ভূকম্প-পরবর্তী কম্পন হয়েছে সে দেশে। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ৩ হাজার ৬৪৯ জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। ভেঙে পড়েছে বহু ভবন, রাস্তা, সেতু। ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়ে।

পাঁচ বছর ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এরমধ্যে আবার আঘাত হেনেছে ভূমিকম্প। যা সেখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যা আরও খারাপ হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024