পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।