শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কুকুরের মতো দেখতে বিশেষ এক প্রযুক্তি আনল আইপিএল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ক্রিকেটের সবচেয়ে জৌলুসময় আসর এখন আইপিএল। অনেক ক্ষেত্রে এটি বিশ্বকাপ ক্রিকেটের চেয়েও এগিয়ে। আইপিএল পিছিয়ে নেই নিত্য নতুন প্রযুক্তি যোগ করার ক্ষেতেও। এবার দেখা গেল আরও এক নতুন প্রযুক্তির। চলমান আইপিএলে কুকুরের মতো দেখতে একটি রোবটিক ক্যামেরা প্রযুক্তির উন্মোচন করেছে আইপিএল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগামাধ্যমে নতুন এই প্রযুক্তি উন্মোচনের বিষয়টি শেয়ার করে প্রাণী সদৃশ প্রযুক্তির নাম রাখতে ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করা হয়েছে।

এক্সে দেওয়া এক ভিডিও পোস্টে সেই প্রযুক্তির দেখা মিলেছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, শহরে আমাদের আইপিএল পরিবারের নতুন সদস্য এসেছে। এটি হাঁটতে, দৌড়াতে, লাফ দিতে পারে। আপনার মনে হাসি আনতে পারে এবং…একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।

এরপর ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে লেখা হয়েছে, আপনি কি আমাদের প্রিয় ছোট্ট বন্ধুর নামকরণে সাহায্য করতে পারেন?

আইপিএল কাভার করতে আনা এই বিশেষ ক্যামেরা কুকুরকে এদিন খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে। পরে সম্প্রচারক ড্যানি মরিসন রোবটটি পরিচয় করিয়ে দিয়েছেন যা দৌড়ে ও লাফ দিয়ে ভিডিও ধারণ করতে পারে।

রোবটটি রোববার সন্ধ্যায় নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েন রোবটটির সঙ্গে পরিচিত হতে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল শুরুতে এটা দেখে বিভ্রান্ত হলেও মুম্বাইয়ের পেসার রিস টপলি ও হার্দিক পান্ডিয়া রোবটটির সঙ্গে মজা করেছেন। পরে এটি হঠাৎ কুকুরের মতো দুপায়ে উঠে দাঁড়ালে খানিকটা ভয় পেয়ে যান। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024