শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিকদার গ্রুপের রন, রিকসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তাঁর ভাই রিক হক সিকদারসহ ১৩ জনের বিদেশযাত্রায় আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।

অপর যে ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক আলম আহাম্মেদ, হরিদাস বর্মন, আরিফ মো. শহিদুল হক, এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মুশতাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের ও মাররুর হোসেন।

এর আগে গত ১১ মার্চ রন হক সিকদার, তাঁর ভাই রিক হকসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ৬০ দিনের জন্য দেওয়া এ নিষেধাজ্ঞার মেয়াদ পার হওয়ার কারণে আবারও নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করার পর আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এনামুল হক শামীম ও অন্যদের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত ও অনুসন্ধান করছে। তাঁরা যেকোনো সময় বিদেশ গমন করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাঁরা বিদেশ গেলে তদন্ত ও অনুসন্ধানের কাজ ব্যাহত হতে পারে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024