শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

ইমার্জিং ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজে সাউথ আফ্রিকা নারী ক্রিকেটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাইয় তিন সপ্তাহের এই সফরে আগামী ২ মে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দল।

৬ মে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের পরের দুই ম্যাচ ৮ এবং ১১ মে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচগুলো। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কক্সবাজার চলে যাবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে খেলা শুরু হবে দুপুর দেড়টায়।

বাংলাদেশ নারী ইমার্জিং দলের এটিই প্রথম সিরিজ। জাতীয় দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক সজীবের তত্ত্বাবধানে সম্ভাবনাময় ক্রিকেটারদের সাথে নিয়ে এরই মাঝে বিকেএসপিতে শুরু হয়ে গেছে অনুশীলন ক্যাম্প।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024