শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পহেলা বৈশাখে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

পহেলা বৈশাখের দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এদিকে আমদানি–রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে আটকা পড়েছে পণ্যবোঝাই ট্রাক। বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বাংলাদেশে পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকায় একদিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সোমবার দু দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে পণ্য খালাস করে বিশেষ ব্যবস্থায় ফিরে গেছে খালি ট্রাকসহ ড্রাইভার ও হেলপাররা।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024