শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল : তিশা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ পড়া হয়েছে

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের প্রেক্ষাগৃহে বহু বছর পর মুক্তি পাচ্ছে তার নির্মিত সিনেমা। নাম ‘৮৪০’ যার ট্যাগ লাইনে লেখা ‘দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’! এর ট্রেলার রিলিজের পরপরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সিনেমাটি চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া এই সিনেমার মধ্য দিয়ে নতুন পরিচয়ে যাত্রা শুরু করছেন অভিনেত্রী তিশা। তিনি এখন সিনেমা প্রযোজক। এরই মধ্যে ‘৮৪০’-এর প্রিমিয়ার শেষ হয়েছে। যেখানে ফারুকী-তিশা ছাড়াও এই সিনেমার সঙ্গে যুক্ত তারকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন।

এ সময় সিনেমাটি প্রযোজনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন নুসরাত ইমরোজ তিশা। জানান, এই পরিচয়ে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যতে আরও অনেক কাজ করতে চান তিনি। তিশা বলেন, ‘এর আগে আমার ওয়েব সিরিজ প্রযোজনা করার অভিজ্ঞতা আছে। এবারই প্রথম সিনেমা প্রযোজনা করলাম। এর মধ্য দিয়ে আমার অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। কারণ সিনেমা প্রযোজনা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নই পূরণ হলো এবার। যদি ‘৮৪০’ দর্শকের মাঝে ভালো সাড়া ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে। কারণ ভালো সিনেমার প্রযোজনায় আমি থাকতে চাই।’

এ সময় সিনেমাটি দর্শকদের মাঝে পৌঁছে দেওয়া নিয়েও কথা বলেন তিনি। জানান, দেশের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুক্তির পরিকল্পনা রয়েছে তার। তিশা বলেন, ‘আমাদের বাংলা সিনেমার দর্শকের বড় একটি অংশ দেশের বাইরে থাকেন। তাদের কথা মাথায় রেখে আমরা আপাতত বিশ্বের কয়েকটি দেশে ‘৮৪০’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের দর্শকের কাছে এরই মধ্যে এর ট্রেলার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আশা করছি ৪২০ নাটকের পর এটিও সবার কাছে ভালো লাগবে।’

১৭ বছর আগে ফারুকী ‘৪২০’ নাটক নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা পান। সে সময় এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন তিশা। ‘ফোর টুয়েন্টি’র ডাবলআপ ‘৮৪০’ সিনেমায় অভিনয়ে দেখা যাবে না তাকে। তবে তিশা মনে করেন ক্যামেরার সামনে না থাকলেও সিনেমার সঙ্গে তিনি আছেন এটাই তার কাছে আনন্দের।

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024