শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ, ৯ এর ঘরে তাপমাত্রা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ পড়া হয়েছে

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত দুইদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এতে শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা একই পাওয়া যায়।

এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

তীব্র শীতের কারণে রাজশাহীতে ভোগান্তিতে পড়েছেন সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখ-বিসুখে। টানা শীত ও কুয়াশার কারণে রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী দুইদিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীর আবহাওয়া আরও দু’একদিন এমন থাকতে পারে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024