শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

পুরো পৃথিবীতে ৬৮ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ ভাইরাস খুব চীনের একটি সরকার-নিয়ন্ত্রিত ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছিল, এমন দাবি করেছে হোয়াইট হাউসের একটি ওয়েবসাইট। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্কিত ‘ল্যাব লিক’ থিওরি সমর্থন করেছে ওয়েবসাইটটি।

শুক্রবার চালু হওয়া এই ওয়েবসাইটে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসটি সম্ভবত চীনের উহানে অবস্থিত একটি পরীক্ষাগার থেকে ফাঁস হয়ে মানুষের মধ্যে ছড়িয়েছে।

এনবিসি নিউজ ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘Covid.gov-এ প্রবেশের চেষ্টা করলে এখন ব্যবহারকারীরা হোয়াইট হাউসের নতুন সেই ওয়েবসাইটে প্রবেশ করছেন। যেখানে ভাইরাসটির গবেষণাগার-উৎপত্তির তত্ত্বকে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। এটি মার্কিন সরকারিভাবে পরিচালিত কোভিড-সম্পর্কিত তথ্যভাণ্ডারের পরিবর্তে সম্পূর্ণ নতুন এক বার্তা বহন করছে।’

এনবিসি নিউজ জানায়, এ পরিবর্তন এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে কোভিড তহবিলে বড় পরিসরে বাজেট হ্রাস করা হয়েছে। সিডিসি সম্প্রতি ১১.৪ বিলিয়ন ডলার তহবিল হ্রাস করেছে। যা কোভিড চিকিৎসা ও প্রতিরোধ কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH) বাতিল করেছে কোভিড গবেষণার জন্য নির্ধারিত একাধিক অনুদান, যার মধ্যে একটি ছিল ৫৭৭ মিলিয়ন ডলারের ওষুধ উন্নয়ন প্রকল্প।

ল্যাব-লিক তত্ত্বকে এক সময় একটা প্রায় ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই দেখা হতো। তবে নানা সময় বিশেষজ্ঞরা এরকম সম্ভাবনার কথা উড়িয়ে দিলেও তা জল্পনা হিসেবে সব সময়ই রয়ে গেছে। চীন ও বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০২১ সালে এক যৌথ তদন্তের পর বলেছিল, ল্যাবরেটরি থেকে ভাইরাস কোনভাবে বাইরে বেরিয়ে গিয়েছিল এমন সম্ভাবনা অতি ক্ষীণ। কিন্তু পরে এ তদন্তের সমালোচনাও হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024