শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যে কারণে জায়েদ খানকে বাংলার সালমান বলছেন নেটিজেনরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন।

এদিকে, ফিট থাকতে নিজের লাইফস্টাইলে অনেকেটাই পরিবর্তন এনেছেন জায়েদ খান। নিয়মিত জিম করছেন, খাবারের তালিকাতেও এসেছে নানা কাটছাঁট। তবে একটি বিষয় মোটামুটি স্পষ্ট যে, ফিট থাকার জন্য জায়েদ খানের অনুপ্রেরণা বলিউডের নায়ক সালমান খান। এ ছাড়াও নিজেকে প্রায়ই সালমানের খানের সঙ্গে তুলনা করেন তিনি।

নায়ক জানান, তার দৈহিক গড়নের মাঝেও সালমান খানকে নাকি দেখতে পান ভক্তরা।

শুধু তাই নয়, সালমান খান জিমে যেভাবে ছবি তোলেন, জিম থেকে একই পোজে পরদিন ছবি দিতে দেখা যায় জায়েদ খানকে! সদ্যই এমনই এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও নায়কের ফিটনেস দেখে চমকে গেছেন অনেকেই; পাশাপাশি সালমানের ফটোশুটের সঙ্গে জায়েদ খানের ছবির মিল পাওয়ায় সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অধিকাংশের দাবি, সালমান খানের সঙ্গে নিজেকে তুলনা করছেন জায়েদ খান। শুধু তাই নয়, সালমান খানের স্টাইলও নাকি অনুকরণ করার চেষ্টা করছেন জায়েদ।

এক নেটিজেন মন্তব্য করেছেন, বাংলার সালমান খানকে দেখতে পেলাম!

প্রসঙ্গত, জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্যদিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও তার  উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024