শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হাব ও এক্সিম ব্যাংক এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

হজ এজেন্সিস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাথে সংশ্লিষ্ঠ বিভিন্ন হজ এজেন্সিগুলোকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে হাব ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হাবের কেন্দ্রীয় অফিসে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং হজ এজেন্সিস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সায়েদ গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন নির্বাহীবৃন্দ।

এই চুক্তি স্বাক্ষরের ফলে পবিত্র হজ ও ওমরাহ যাত্রীবৃন্দ দেশব্যাপী এক্সিম ব্যাংকের ১৫৫ টি শাখা এবং ৭৩ টি উপশাখার মাধ্যমে হজের নিবন্ধন ফি জমা দেওয়াসহ অত্যন্ত সহজ ও সুবিধাজনকভাবে বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024