শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চারজন যাত্রীই নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

কোলস কাউন্টির করোনার এড শ্নিয়ার্স বলেছেন, নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি।

জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড ই-মেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা সি১৮০জি বিমানটি সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয়।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছে।

অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা আমরা স্মরণে রাখছি। ’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024