শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইপিএলে তাহলে নিষিদ্ধ হচ্ছেন এই দুই ধারাভাষ্যকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্সে ভোগলে-ডুলকে না রাখার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বিসিসিআইয়ের কাছে একটি চিঠিও পৌঁছে গেছে। কিউরেটর ঠিকমতো ঘরের মাঠের পিচ প্রস্তুত করতে পারছে না—এমন মন্তব্যের কারণেই কলকাতা নাইট রাইডার্সের অসন্তোষ।

ক্রিকবাজে এক আলোচনায় ডুল পরামর্শ দিয়েছিলেন, ইডেন গার্ডেন্সের কিউরেটরের এমন অসহযোগিতা চলতে থাকলে কলকাতা নাইট রাইডার্সের একটি নতুন হোম ভেন্যু খোঁজা উচিত। ডুল বলেছিলেন, ‘কলকাতা স্টেডিয়ামের ফি দিচ্ছে। আইপিএলে যা ঘটছে তার জন্য তারা অর্থ প্রদান করছে। কিন্তু এখনো স্বাগতিক দল কী চায় কিউরেটর যদি সেদিকে মনোযোগ না দেয়, তাহলে এই ফ্র্যাঞ্চাইজিকে অন্য কোথাও সরিয়ে নিন। তাঁর (কিউরেটর) কাজ খেলা সম্পর্কে মতামত দেওয়া নয়। এর জন্য তাঁকে বেতন দেওয়া হয় না।’

ডুলের সুরেই সুর মিলিয়েছিলেন ভোগলে। ক্রিকবাজে এক আলোচনায় ভোগলে বলেছিলেন, ‘কলকাতা ঘরের মাঠে খেলছে। তাদের এমন উইকেট পাওয়া উচিত যা তাদের বোলারদের জন্য উপযুক্ত। আমি এমন কিছুই শুনেছি, যা কিউরেটর বলেছেন।’ ইডেনের কিউরেটর সুজন মুখার্জীকে স্পিন-বান্ধব উইকেট তৈরি করতে বলেছিলেন কলকাতা অধিনায়ক রাহানে। তাতে করে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের মতো স্পিনারদের সুবিধা হবে। কিন্তু উইকেটটি হয়ে উঠছে পেস-বান্ধব। তবে সিএবি এই ব্যাপারে কিউরেটর মুখার্জীর পক্ষেই অবস্থান নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। উইকেট যথাযথ নির্দেশ মেনেই কিউরেটর প্রস্তুত করেছেন বলে সিএবির ধারণা।

সিএবির অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বিসিসিআই কর্মকর্তারা। ভোগলে-ডুলকে ইডেনে আর ধারাভাষ্য করতে না দেওয়ার দাবিতে বোর্ডের কর্মকর্তাদের একাংশের নীতিগত সমর্থন রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। এ মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আসতে পারে। কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটান্সের ম্যাচের ধারাভাষ্যকারেরা কলকাতায় চলে এসেছেন গতকালই। ধারাভাষ্যকারদের সেই প্যানেলে জায়গা হয়নি ভোগলে এবং ডুলের। বার্তা গিয়েছে আইপিএলের সম্প্রচারকারক কোম্পানির কাছে বার্তা চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এমনটা হলে ইডেনে আইপিএলের বাকি ম্যাচগুলোতে এই দুই ধারাভাষ্যকারের না থাকার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটান্স ম্যাচ। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট ১০। তারাও খেলেছে সাত ম্যাচ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024