শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইসিবির মিউচুয়াল ফান্ডের ইউনিট বেচবে প্রাইম ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) এর ব্যবস্থাপনায় পরিচালিত বে-মেয়াদি বিভিন্ন মিউচ্যুয়ালফান্ডের ইউনিট বিক্রয় বৃদ্ধিসহ সকল পরিষেবা সম্ভাব্য গ্রাহকদের নিকট পৌঁছানো এবং বিক্রয় সেবা প্রদান করবে দেশের অন্যতম শীর্ষ ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি এ বিষয়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে প্রয়োজনীয় সেবা দেবে।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে অবস্থিত আইসিবির প্রধান কার্যালয়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) এবং প্রাইম ব্যাংক পিএলসি এর মধ্যে একটি সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবি ও আইএএমসিএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইএএমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার, প্রাইম ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. নাজিম এ. চৌধুরী ও আইসিবি, আইএএমসিএল এবং প্রাইম ব্যাংক পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024