শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১৯ পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির এবং ডা. তাসনিম জারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে—ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করে সমাজে পারিবারিক ও নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে। এসব কনটেন্টে শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে।

বিশেষভাবে অভিযোগ আনা হয়েছে—ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারা নানা সময়ে সামাজিক মাধ্যমে স্বাস্থ্যপরামর্শের নামে যৌন উত্তেজক ওষুধ, বিশেষ পণ্য এবং পরোক্ষভাবে অশ্লীলতা ও অপসংস্কৃতি ছড়াচ্ছেন। এতে সমাজে অনৈতিক বার্তা ছড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, এসব ভিডিও ও পণ্যের প্রচারের মাধ্যমে বিদেশি কিছু কোম্পানি এবং দেশীয় চক্র হাজার কোটি টাকা পাচার করছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024