শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাকিস্তানের আকাশে নিষিদ্ধ ভারত, তিন এয়ারলাইন্সের শেয়ারের দরপতন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বেড়েই চলেছে উত্তেজনা। জঙ্গি হামলার দায় চাপানোর প্রতিবাদে ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। যার সরাসরি প্রভাব পরেছে দেশটির পুঁজিবাজারের তালিকাভুক্ত এভিয়েশন খাতের তিনটি কোম্পানিতে। প্রভাব পরেছে দেশটির পুঁজিবাজারেও।

শুক্রবার (২৫ এপ্রিল) লেনদেন শেষে ভারতের এভিয়েশন খাতের কোম্পানি গ্লোবাল ভেক্ট্রা, ইন্টারগ্লোব এভিয়েশন (ইন্ডিগো এয়ারলাইন্স) এবং জেট এয়ারওয়েজের দরপতনের সাক্ষী হয়েছে দেশটির পুঁজিবাজার।

এদিন হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবাল ভেক্ট্রা বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ১ দশমিক ৯২ শতাংশ দরপতনের পর কোম্পানিটির শেয়ারদর ঠেকেছে ২৩২ টাকা ৮৫ পয়সায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) কোম্পানিটির দরপতন হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।

সুপরিচিত এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো এয়ারলাইন্স বা ইন্টারগ্লোব এভিয়েশন কোম্পানি বিএসইতে ৩ দশমিক ৭৫ শতাংশ দরপতনের পর কোম্পানিটির শেয়ারদর ঠেকেছে ৫ হাজার ৩১৩ টাকা ২০ পয়সায়। এনএসইতেও কোম্পানিটির ৩ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর পতন হয়েছে।

আরেক সুপরিচিত এয়ারলাইন্স কোম্পানি জেট এয়ারওয়েজ বিএসইতে ৫ শতাংশ শেয়ারদর পতনের শিকার হয়েছে। পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ঠেকেছে ৩৪ টাকা ০৪ পয়সায়। এনএসইতে কোম্পানিটি ৫ দশমিক ০১ শতাংশ শেয়ারদর হারিয়েছে।

অন্যদিকে, ভারত-পাকিস্তানের উত্তেজনার পারদ জেরে পর পর দু’দিন নিম্নমুখী সেনসেক্স ও নিফটি।

গতকাল শুক্রবার লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক ৫৮৮ দশমিক ৯০ পয়েন্ট কমেছে । এর মাধ্যমে সূচকটি ৭৯ হাজার ২১২ দশমিক ৫৩ পয়েন্টে নেমেছে।

এছাড়াও ২০৭ দশমিক ৩৫ পয়েন্ট পতনের পর ২৪ হাজার ৩৯ দশমিক ৩৫ পয়েন্টে থেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক।

তথ্যপ্রযুক্তি বাদ দিলে দিনভর বাকি সমস্ত কোম্পানি ছিল রেড জ়োনে। ধাতু সংকর, রাষ্ট্রায়ত্ত, টেলিকম, বিদ্যুৎ, তেল ও গ্যাস এবং রিয়্যাল এস্টেট কোম্পানিগুলোর ক্ষেত্রে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত কমেছে শেয়ার দর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024