শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাশ্মীরে হামলা নিয়ে কড়া বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে দিল্লি। তবে প্রশ্ন উঠেছে, কঠোর নিরাপত্তার মধ্যে থাকা কাশ্মীরে ভয়াবহ এই হামলা কীভাবে হলো। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সীমান্তে ঝামেলার ইতিহাস অনেক পুরনো। এবার পেহেলগামের ইস্যু নিয়ে সৌরভ গাঙ্গুলির দেওয়া বার্তা যেনও সেই ঝামেলায় নতুন বিতর্কের তৈরি হল।

যার কারণে দুই দেশের ক্রীড়াঙ্গনের সম্পর্কও বদলে গেছে। ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই এখন আর দেখা যায় না। ভারত-পাকিস্তানের ব্যাটে বলের লড়াই দেখতে আইসিসি কিংবা এসিসির কোনো ইভেন্টের জন্য অপেক্ষায় থাকতে হয়।  সম্প্রতি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা দুই দেশের সম্পর্কে আবার নতুন মাত্রা যোগ দিয়েছে।

জম্মু-কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ উপত্যকায় কয়েকজন বন্দুকধারীর ভয়াবহ এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত বলে ভারত দাবি জানিয়ে আসছে। এরপরই তারা দেশটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ছিন্নের পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। এ ইস্যুতে চুপ নেই দুই দেশের ক্রিকেটাররাও। জম্মু-কাশ্মীরে এ ঘটনায় সৌরভ গাঙ্গুলি তীব্র ক্ষোভ জানিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিৎ। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে, এটি কোনো কৌতুক নয়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না।’

তবে সৌরভ গাঙ্গুলি ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কিছু বলেননি। সে হিসেবে দুই দেশের সম্পর্ক ‘শতভাগ’ ছিন্ন করা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কও না রাখার দিকে হাঁটছে ভারত। দর্শক আগ্রহের কথা বিবেচনায় রেখেই বৈশ্বিক আসরগুলোতে একই গ্রুপে এই দুই দলকে ফেলা হয়। পেহেলগামের ঘটনার জের বৈশ্বিক আসরেও ভারত-পাকিস্তানের মুখোমুখি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বিসিসিআই থেকে আইসিসির কাছে চিঠি দেওয়া হতে পারে, যেন কোনো বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে না রাখা হয়। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) চিঠি দিতে পারে ভারতীয় বোর্ড। এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে না রাখা হয়, সেই বিষয়ে আবেদন করতে পারে বিসিসিআই। পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। তার প্রভাব পড়তে চলেছে ক্রিকেটেও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024