শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, শতাধিক আহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলে হরমোজগান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহিদ রাজায়ী বন্দরে ঘটে।

ইরানের বার্তা সংস্থা মেহের ও ইরনার প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি একটি অফিস ভবনে ঘটেছে। ঘটনার পরপরই দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

স্থানীয় সূত্রগুলোর বরাতে মেহের জানিয়েছে, শাহিদ রাজায়ী বন্দরের একটি জ্বালানি ট্যাংক অজ্ঞাত কারণে বিস্ফোরিত হয়। দুর্ঘটনার পর বন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনী পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে।

ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে বিস্ফোরণের ভয়াবহতা এবং বন্দরের ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে।

তবে এখনো নিহতের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024