শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঝিলাম নদীর পানি ছাড়লো ভারত, আজাদ কাশ্মিরে বন্যার শঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

হঠাৎই পানিপ্রবাহ বেড়ে গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের ঝিলাম নদীতে । যার ফলে ‘মাঝারি ধরনের বন্যা’ দেখা দিয়েছে সেখানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর সর্বশেষ এই ঘটনা ঘটল। হঠাৎ এই বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের একজন মুখপাত্র বলেন, ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে। যার কারণে মাঝারি বন্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝিলাম নদীর কাছাকাছি এলাকায় যাওয়া এড়াতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া গবাদি পশুরা যেন নদীর তীরে চলে না আসে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঝিলাম নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মির থেকে আজাদ কাশ্মির হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী এটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024