শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভিয়েতনাম থেকে দেশে এলো আরও ২০ হাজার টন চাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার (২৮ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় চালগুলো দেশে আনা হয়েছে। এমভি থাই বিন ০৯ নামের একটি জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিয়েতনামের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির পরিকল্পনা ছিল, যার পুরো চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।

জাহাজে আসা চালের নমুনা পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং এখন খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024