শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিয়ের জন্য ছেলে পাচ্ছেন না মিলা, যেভাবে বায়োডাটা পাঠাতে পারেন জানালেন নিজেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ পড়া হয়েছে

রক তারকা সংগীতশিল্পী মিলা ইসলাম, দীর্ঘদিন ধরেই একক জীবন কাটাচ্ছেন। কিন্তু বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন এ তারকা।

মিলা ইসলাম বলেন, অনেকদিন ধরেই অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞাসা করছে না―আপনার কী প্রেম হয়েছে, কখন বিয়ে করছেন? আপনি কী করছেন এখন, কখন বিয়ে হবে আপনার?

এ সংগীতশিল্পী বিয়ের ব্যাপারে বলেন, সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করা বেশ কঠিন কাজ। বিয়ে হওয়া গুরুত্বপূর্ণ না, এই মুহূর্তে একজন জীবনসঙ্গী দরকার, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান। আমি চাই যে, গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি তাকে দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক। শেষে বলব, পশু-পাখির জন্য মায়া থাকতে হবে।

মিলা ইসলাম বলেন, আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে। আমাদের মা-বাবার সময় তারা এক রকমের সংসার করেছে। এখনকার জেনারেশন আরেকভাবে সংসার করে।

এ রক তারকা বলেন, যদি টাকা থাকে তাহলে আমার সব আছে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ। তবে টাকাওয়ালা জামাই চাই না আমি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024