শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেয়ার কিনবেন লাভেলোর দুই পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬২ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২ লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন। শেয়ারবাজারে রোববার লাভেলোর প্রতিটি শেয়ারের সমাপনী বাজারমূল্য ছিল ৮১ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে ২ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৬৩ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এর দামও কমবে ও বাড়বে।

মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মো. একরামুল হক ও চেয়ারম্যান দাঁতিন শামিমা নার্গিস হকের মেয়ে। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মো. একরামুল হক বলেন, কানাডা থেকে পড়াশুনা শেষ করে খুব শিঘ্রই দেশে ফিরে নিয়মিত কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনা করবে। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যবসা এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসাবেই এ শেয়ার ক্রয় করা হচ্ছে।

মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালক হিসাবে যথাক্রমে কোম্পানির মোট শেয়ারের ২.৪১ শতাংশ এবং ৩.৫৩ শতাংশের মালিকানায় রয়েছেন। নতুন করে শেয়ার কেনায় তাদের মালিকানা আরো বৃদ্ধি পাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024