শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও ভাবনাসহ ১৭ শিল্পীর নামে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৯ পড়া হয়েছে

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও ভাবনাসহ ১৭ শিল্পীর নামে মামলা।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত এক ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী এনামুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারশ ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

অপু বিশ্বাস

অপু বিশ্বাস

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অভিযুক্ত তারকাসহ অনেকে ওই আন্দোলন দমন করতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছেন। এ সময় আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন।

আসামিদের মধ্যে রয়েছেন—চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, জায়েদ খান, সাইমন সাদিক ও আজিজুল হাকিমসহ আরও কয়েকজন।

 ভাবনা

ভাবনা

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলাটি নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024