শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

রাজশাহী বিভাগের উপজেলা ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে ২ হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ বছর মেয়াদি এ শরিয়াহভিত্তিক বন্ডে বার্ষিক ১০ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ মে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুকুক বন্ডটি ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে তালিকাভুক্ত হবে। বন্ডটির ইস্যু প্রক্রিয়া এবং লেনদেন কেন্দ্রীয় ব্যাংকই পরিচালনা করবে।

সাত বছর মেয়াদি এ বন্ডের মেয়াদ শেষ হবে ২০ মে ২০৩২ সালে। ইজারা ভিত্তিতে ইস্যু করা সুকুক বন্ডের বিপরীতে বার্ষিক ১০.৫০ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে, যা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধযোগ্য। বন্ডটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার কোটি টাকা।

বাংলাদেশের যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ হিসাব রয়েছে, তারা ছাড়াও বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, দেশি-বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ বন্ডের নিলামে অংশ নিতে পারবেন।

বন্ড হস্তান্তর এবং লেনদেন বাংলাদেশ ব্যাংক অথবা অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এই বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ১৮ মে সকাল ১০টা থেকে দরপত্র জমা দিতে পারবে, যা চলবে ১৯ মে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর ২০ মে নির্ধারণ করা হবে মুনাফার হার এবং ওই দিন থেকেই বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন কার্যক্রম শুরু হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024