শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দিল্লিতে ভয়াবহ আগুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

দিল্লিতে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত জনপ্রিয় হস্তশিল্প বাজার ‘দিল্লি হাটে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়। দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। বাজারটি মূলত ভারতের গ্রামীণ হাটের আদলে নির্মিত, যেখানে দেশটির বিভিন্ন রাজ্য থেকে আসা হস্তশিল্পীরা দোকান পরিচালনা করে থাকেন।

সূত্র: এনডিটিভি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024