শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লংকাবাংলা ও ব্র্যাক ইউনিভার্সিটির উদ্যোগে নৈতিকতা বিষয়ক সেমিনার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ট্রেড অপারেশনস ও স্টক ট্রেডিং এর নৈতিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্টক ট্রেডিংয়ের বাস্তব অভিজ্ঞতা ও নৈতিক দিক নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে “Trade Operations and Ethical Considerations in Stock Trading” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল।

এই জ্ঞান বিনিময়মূলক আয়োজনে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। লংকাবাংলা সিকিউরিজ এর পক্ষ হতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদ এলাহী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক প্রধান (ঢাকা সাউথ) সহ অন্যান্য কর্মকর্তা।

সেমিনারে ট্রেড অপারেশনস, এক্সিকিউশন প্রসেস এবং বিনিয়োগের নৈতিকতা বিষয়ে আলোচনা হয়, যা শিক্ষার্থীদের জন্য ছিল এক বাস্তবভিত্তিক অভিজ্ঞতা। এই আয়োজন লংকাবাংলার তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ পুঁজিবাজার পেশাজীবী হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024