শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের বাজারে চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

দেশের বাজারে চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ীর যৌথ উদ্যোগ অংশীদারও।

বৃহস্পতিবার সকালে আইসিসিবিতে ঢাকা মোটর শোতে এই খ্যাতনামা ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জিএসি এর কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ এবং রেমন ওয়াং।

বাংলাদেশে জিএসি এর যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে তা হলো জিএসি EMKOO, একটি কমপ্যাক্ট এসইউভি; জিএসি EMZOOM, একটি ছোট এবং স্পোর্টি এসইউভি; এবং জিএসি E9, একটি বিলাসবহুল এমপিভি। বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে ডিএইচএসের দেশের অটোমোবাইল শিল্পকে আরও শক্তিশালী করলো।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসি এর ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনাও করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024