শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাতে সৌদির মঞ্চ মাতাবেন জেমস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

রক সংগীতশিল্পী জেমস এবার মাতাবেন সৌদি আরবের মঞ্চ। শনিবার (২ মে) সৌদি আরবের দাম্মামে রাতে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন জেমস। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা।

ইতোমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কনা ও আকাশ মাহমুদ।

দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

এর আগে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেমস বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও।

বাংলা গান ও দেশের প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই বিশেষ কিছু।’ বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তুলে ধরছে নিজেদের সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্টে অংশ নেবেন জেমস।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফরমে তুলে ধরার প্রয়াস। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের পরিচিতি ও অবস্থানকে আরো দৃঢ় করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024