শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিটিআই সামার সেলস কার্নিভাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

বিটিআই সামার সেলস কার্নিভাল অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী “বিটিআই সামার সেলস কার্নিভাল।” রাজধানীর গুলশানে অবস্থিত বিটিআই ল্যান্ডমার্কে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানান চমক।

এই কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একইসাথে ২০টি নতুন রেসিডেনশিয়াল প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এই প্রকল্পগুলো ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা। প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংক এর গভর্নর, ড. আহসান এইচ মানসুর, দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক জনাব মাহফুজ আনাম, ই কে আর্কিটেকটস এর স্থপতি এহসান খান, নকশাবিদ এর স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, প্র্যাক্সিস আর্কিটেকস এর স্থপতি নাজলি হুসাইন সহ আরও অনেকে।

এ অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা নতুন প্রজেক্ট এর উদ্ভোধন এবং আলোচনাসভা গুলো ছাড়াও বিটিআই এর নির্দিষ্ট কিছু প্রজেক্টের উপর স্পেশাল অফার, তাৎক্ষনিক ইন্টেরিয়র ডিজাইন কনসাল্টেন্সি, সেকেন্ডারি প্রপার্টি কেনাবেচা কিংবা ভাড়ার জন্যে প্ল্যাটফর্ম, এবং ‘হোম এন্ড ডেকোর’ প্রডাক্টের উপর ডিস্কাউন্ট নেবার সুযোগ পেয়েছেন।

এই অনুষ্ঠানে বিটিআই এর হোম লোন পার্টনার ছাড়াও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাও উপস্থাপন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024